সাপাহার প্রতিবন্ধী শিক্ষার্থীদের নগত অর্থ প্রদান

সাপাহার প্রতিবন্ধী শিক্ষার্থীদের নগত অর্থ প্রদান

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা হিসেবে নগত অর্থ প্রদান করা হয়েছে।

কারিতাশ সাপাহার শাখায় রবিবার বেলা ২টায় কারিতাশ রাজশাহী অঞ্চল টিসিআরপি প্রকল্পের আওতায় উপজেলার ১৮ জন প্রতিবন্ধী শিক্ষার্থী মাঝে গত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সহ ৪ মাসের শিক্ষা সহায়তা হিসেবে ৩৬ হাজার টাকা প্রদান করা হয়।

এর মধ্যে প্রতি শিক্ষার্থীদের জমাকৃত ৪ মাসের অনুদান ৬০০ করে মোট ১০ হাজার ৮শত টাকা এবং প্রকল্পের প্রতিটি শিক্ষার্থীদের জন্য ৪ মাসের অনুদান ১ হাজার ৪শত টাকা করে মোট অনুদান ২৫ হাজার ২শত টাকা সহ মোট ৩৬ হাজার টাকা শিক্ষার্থীদের মাঝে প্রদান করা হয়।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুর রহমান, সাপাহার আশা প্রকল্পের মাঠ কর্মকর্তা পুষ্পিতা মার্ডী, পোরশা আশা প্রকল্পের মাঠ কর্মকর্তা বলায় মারান্ডী, আঞ্চলিক এনিমেটর মার্সেলিনা বাস্কে, সাপাহার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক প্রদীপ সাহা,পলাশ বর্মন প্রমূখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।