সাপাহারে আদিবাসী পল্লীতে মাদক বিরোধী অভিযান

সাপাহারে আদিবাসী পল্লীতে মাদক বিরোধী অভিযান

প্রদীপ সাহা, সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার আদিবাসী পল্লীতে উঠান বৈঠক ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার লক্ষীপুর সহ বিভিন্ন আদিবাসী পল্লীতে মাদক সেবনে পরিবেশ তথা শরীরের বিভিন্ন প্রকার ক্ষতির কারণ উল্লেক করে আদিবাসী নারী-পুরুষদের নিয়ে উঠান বৈঠক ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার। এসময় আদিবাসী নেতা ভূট্টু পাহান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মাদক বিরোধী অভিযানে ওসি তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে তিনি সাংবাদিকদের জানান, মাদকের সাথে কোন আপশ নেই, আর এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।