× Banner
সর্বশেষ
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

ডেস্ক

সান্তান্দেরের বিপক্ষে বার্সেলোনার জয়, কোয়ার্টার ফাইনালে বার্সে

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
সান্তান্দেরের বিপক্ষে বার্সেলোনার জয়

আগেরদিন কোপা দেল রেতে আলবাসেতের বিপক্ষে হেরে বিদায় নেয় রিয়াল মাদ্রিদ। সেই অঘটনের পরদিনই দ্বিতীয় স্তরের দল রেসিং সান্তান্দেরের মাঠে নামে বার্সেলোনা। প্রত্যাশিত জয় পেলেও ঘাম ঝরাতে হয়েছে রাশফোর্ড, ইয়ামালদের। এই জয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

রেসিং সান্তান্দেরের বিপক্ষে বার্সেলোনার জয় ২-০ গোলের। কাতালানদের হয়ে একটি করে গোল করেন লামিনে ইয়ামাল ও অধিনায়ক ফেরান তোরেস।

বলের দখল এগিয়ে থাকলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি বার্সেলোনা। রেসিংয়ের রক্ষণ ভাঙতে বেশ বেগ পেতে হয় হান্সি ফ্লিকের দলকে।

দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে মার্কাস রাশফোর্ড রেসিংয়ের গোলকিপার জোকিন একিয়েতাকে ফাঁকা পেয়েও বল জালে জড়াতে ব্যার্থ হন। ইয়ামালের বাড়ানো বলে শট নিলেও দুর্দান্ত সেভ করেন স্বাগতিক দলের গোলকিপার। ৬৩ ও ৬৪ মিনিটে বার্সেলোনার দুটি আক্রমণ রুখে দেন রেসিংয়ের ডিফেন্ডাররা।

ম্যাচের ৬৬ মিনিটে অবশেষে ডেডলক ভাঙেন ফেরান তোরেস। বদলি হিসেবে নামা ফার্মিন লোপেজের চমৎকার পাসে গোলকিপারকে কাটিয়ে বল জালে জড়ান তিনি।

৭৬ মিনিটে রেসিং বার্সেলোনার জাল কাঁপালেও অফসাইডের কারণে গোল পায়নি। ৭৮ মিনিটে বার্সেলোনার সমন্বিত আক্রমণ আবারও রুখে দেন গোলকিপার একিয়েতা। ম্যাচের ৮৫ মিনিটে ম্যাচে দ্বিতীয়বার অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় স্বাগতিক দলের গোল।

যোগ করা সময়ে বার্সেলোনার গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হয় রেসিং। ফরোয়ার্ড মানেক্স রোজানোর নেওয়া শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন এরিক গার্সিয়া।

শেষ বাশি বাজার আগমুহুর্তে রাফিনিয়ার ক্রস থেকে গোল করে ব্যাবধান বাড়ান ইয়ামাল। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।


এ ক্যটাগরির আরো খবর..