সরকার সকল ক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করছে -গণপূর্ত মন্ত্রী

       চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। ইতোমধ্যে চীনের বিভিন্ন কোম্পানি ও চীন সরকার বাংলাদেশের অনেক অবকাঠামো উন্নয়ন করেছে। চট্টগ্রামে টানেল নির্মাণ করছে। সিআরবিসি বাংলাদেশের অন্যান্য প্রকল্পে বিনিয়োগ করছে। বলেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

          আজ রাজধানীর একটি হোটেলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও চায়না রোড এন্ড ব্রিজ কর্পোরেশনের (সিআরবিসি)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

          তুরাগ নদের বন্যা প্রবাহ অঞ্চল সংরক্ষণ এবং কমপ্যাক্ট টাউনশিপ উন্নয়ন প্রকল্প ও ঢাকার কেরাণীগঞ্জে প্রস্তাবিত ওয়াটারফ্রন্ট স্মার্ট সিটি প্রকল্পের বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও চায়না রোড এন্ড ব্রিজ কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। রাজউকের পক্ষে সংস্থাটির চেয়ারম্যান ড. সুলতান আহমেদ এবং চায়না রোড এন্ড ব্রিজ কর্পোরেশনের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী সুন ইয়োগুও চুক্তিতে স্বাক্ষর করেন।

          অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার। এছাড়া আরো উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (পরিকল্পনা) মোঃ আজহারুল ইসলাম খান, রাজউকের চেয়ারম্যান ড. সুলতান আহমেদ, চায়না রোড এন্ড ব্রিজ কর্পোরেশনের প্রধান প্রকৌশলী সুন ইয়োগুও-সহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।