× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

সরকারি বরাদ্দ আত্মসাৎ, ২৭৯ সিমকার্ড ও ৭৬ মোবাইলসহ ইউপি চেয়ারম্যান আটক

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
সরকারি বরাদ্দ আত্মসাৎ

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নলছিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুনছুর উল্লাহ শিবলীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া পৌরসভার ওছখালী বাজার পৌর সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ২৭৯টি সিমকার্ডসহ ৭৬টি মোবাইল ফোন জব্দ করা হয়। এসব ফোন এবং সিমকার্ড ব্যবহার করে বিপুল অংকের সরকারি টাকা বিকাশ, নগদ ও রকেট একাউন্টের মাধ্যমে উত্তোলনের আলামত পাওয়া যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,প্রতিবন্ধী, শিক্ষা, বিধবা ও বয়স্ক ভাতাসহ বিভিন্ন সরকারি অর্থ ইউনিয়নের জন্য বরাদ্দ আসে। যার বড় একটি অংশ এ সকল মোবাইল ও সিমকার্ডের মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করে আত্মসাৎ করা চেয়ারম্যান। পরবর্তীতে আটক ব্যক্তিকে জব্দ মোবাইল ও সিমকার্ডসহ হাতিয়া থানায় হস্তান্তর করে নৌবাহিনী।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, আটক ইউপি চেয়ারম্যানকে থানায় সোপর্দ করা হয়েছে। নৌবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো লিখিত এজাহার দেওয়া হয়নি। বৃস্পতিবার লিখিত অভিযোগ পেলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..