× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

সম্পন্ন হলো নাবিলার জমকালো বিয়ে

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ ঢাকাই শোবিজ অঙ্গনে তুমুল জনপ্রিয় অভিনেত্রী নাবিলা। অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ চলচ্চিত্রের মাধ্যমে দারুণ প্রশংসিত হয়েছেন তিনি। এছাড়া টেলিভিশন উপস্থাপনা, মডেলিংয়েও নজর কেড়েছেন তিনি। নাবিলা এবার বিয়ের পিঁড়িতে বসলেন। গতকাল ২৬ এপ্রিল রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে নাবিলার বিবাহোত্তর সংবর্ধনা। সেখানে মন্ত্রী, আমলা থেকে শুরু করে শোবিজ তারকারা উপস্থিত ছিলেন।

এর আগে ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত হয় বিয়ের আনুষ্ঠানিকতা। নাবিলাকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে এসেছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।এছাড়া শোবিজ অঙ্গনের অনেক শিল্পী, কলাকুশলী ও সাংবাদিক শুভেচ্ছা জানাতে হাজির হন অনুষ্ঠানে। সবাইকে পেয়ে উচ্ছ্বসিত নাবিলা বলেন, ‘সবার ভালোবাসা আমার নব জীবনের আশির্বাদ।

সবার ভালোবাসা নিয়েই আগামী দিনগুলোর পথ চলতে চাই।’গত সোমবার অনুষ্ঠিত হয় নাবিলার হলুদ সন্ধ্যা। সেখানেও দেখা গেছে শোবিজ তারকাদের উপস্থিতি। এছাড়া পুরো আয়োজনে ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা।নাবিলার বরের নাম জোবায়দুল হক রিম। বিয়ের আয়োজন নিয়ে গত কয়েকদিন ধরেই বেশ ব্যস্ত সময় কাটিয়েছেন নাবিলা। এবার তিনি স্বামীর সঙ্গে উড়াল দেবেন ইংল্যান্ডে।তবে হানিমুনে নয়, সেখানে নাবিলার স্বামী রিম যাবেন অফিসের কাজে। তাকে সঙ্গ দিতেই সঙ্গী হবেন নাবিলা।

অফিসের কাজের ফাঁকে ঘুরে বেড়াবেন। পরবর্তীতে হানিমুনে যাবার জন্য দুজনই নিজেদের কাজ থেকে ছুটি নেবেন।নাবিলা ১৫ বছর সৌদি আরবে ছিলেন। সেখানেই বড় হয়েছেন। পরবর্তীতে বাংলাদেশে ফিরে আসেন। পড়ালেখার পাশাপাশি ২০০৬ সালে টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন।

অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন। চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করেন নাবিলা। এছাড়া উপস্থাপনা, মডেলিংয়ে নজর কেড়েছেন তিনি। অসংখ্য মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..