× Banner
সর্বশেষ
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামে সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম সারা বছর রাস্তাঘাট খোঁড়াখুঁড়ির কথা উল্লেখ করে  সমন্বিত পরিকল্পনা গ্রহণের জন্য  চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম ওয়াসা, সিডিএ-সহ সংশ্লিষ্ট  প্রতিষ্ঠানসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে ‘স্মার্ট সিটি চট্টগ্রাম’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান  জানান। মন্ত্রী বলেন, দাতা সংস্থা ও উন্নয়ন সহযোগীদের বিভিন্ন প্রকল্পের বেঁধে দেওয়া সময়ের কারণে একেক প্রতিষ্ঠান সড়ক কাটে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এ সমস্যা কাটিয়ে তুলতে পারলে জনদুর্ভোগ কমে আসবে। গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সংসদ সদস্য এমএ লতিফ।


এ ক্যটাগরির আরো খবর..