আবু নাসের হুসাইন, ফরিদপুর: দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার আর নেই (ইন্না লিল্লাহি… রাজিউন)। মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি।
সোমবার বাংলাদেশ সময় ৯টা ২৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার মৃত্যুতে জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য গত ৩ আগস্ট মধ্যরাতে সমকাল সম্পাদককে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরদিন সকালে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। কিন্তু অবস্থার অবনতি হলে সোমবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।


