আর একদিন পরেই কালীগঞ্জ পৌর ব্যবসায়ী নির্বাচন। জমে উঠেছে কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির ত্রি- বার্ষিক এই নির্বাচন। শেষ মুহুত্বে এসে প্রার্থীদের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। তারা ঘুরছেন ব্যবসায়ী ভোটারদের দ্বারে দ্বারে। এ নির্বাচনে ২৭ টি পদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সভাপতি পদে মোহাম্মদ আসাদুজ্জামান চেয়ার মার্কা বেশ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন। নতুন নেতৃত্ব চাই কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির ভোটাররা। সভাপতির এ পদটিতে বিজয়ের আশা করছেন তার ভোটার কর্মী ও সমর্থকেরা। আগামী ৩ সেপ্টেম্বর শনিবার এ ভোট গ্রহন অনুষ্টিত হবে। প্রায় ৩ হাজার ব্যবসায়ী ভোটার নেতা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এবারের নির্বাচনে প্রার্থীদের মধ্যে কালীগঞ্জ ব্যবসায়ী সমাজের অত্যান্ত প্রিয় মুখ মোহাম্মদ আসাদুজ্জামান। এ নির্বাচনে তিনি সভাপতি পদে চেয়ার মার্কা নিয়ে নির্বাচনে লড়ছেন। কালীগঞ্জ বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী মোহাম্মদ আসাদুজ্জামান কালীগঞ্জের অতিপরিচিত মায়ের আঁচল নামের দোকানের স্বর্তাধিকারী। দীর্ঘ দুই যুগের অধিক সময় ধরে তিনি সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। ব্যবসার পাশাপাশি তিনি বিভিন্ন সময় অসহায় গরিব দুঃখি মানুষের পাশে থাকেন। কারও বিপদ হয়েছে শুনলে তিনি ছুটে যান। মোহাম্মদ আসাদুজ্জামানের পিতা মৃত মোমরেজ আলী বিশ^াস তিনিও ছিলেন একজন প্রতিষ্ঠিত কাপড় ব্যবসায়ী।
বাজারের সাধারন ব্যবসায়ী ভোটাররা জানান, ঝিনাইদহ জেলার একমাত্র ব্যবসায়িক প্রানকেন্দ্র কালীগঞ্জ বাজার। দীর্ঘ প্রায় দুই যুগের অধিক সময় ধরে নির্বাচন না হওয়ায় বাজার ব্যবসায়ী সমিতির কার্যক্রম একেবারেই ঝিমিয়ে পড়েছিল। এ সময় সভাপতি পদের প্রার্থী আসাদুজ্জামানসহ বাজারের যুবক শ্রেনীর ব্যবসায়ীদের সাংগাঠনিক কর্মকান্ডে সংগঠনটি প্রান ফিরে পেয়েছে। তাইতো এবারের নির্বাচন ঘিরে বাজারে সর্ব্বখানেই উৎসব আমেজ বিরাজ করছে। শেষ অবধি দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে ৩ সেপ্টেম্বরের নির্বাচনে যোগ্য প্রার্থীদের মধ্যে সভাপতির পদে চেয়ার প্রতিকের জনপ্রিয়তা এখনো তুঙ্গে রয়েছে। পৌর ব্যবসায়ীরা স্বপ্ন দেখেন এবারের ভোটে সৎ, কর্মঠ ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাই নেতৃত্বে আসবেন। সাধারন ব্যবসায়ীরা জানান, সংগঠনটির সাংগাঠনিক কর্মকান্ডে একজন দক্ষ, পরিশ্রমিক ও আপোষহীন ব্যাক্তি প্রয়োজন। সে হিসাবে অত্যান্ত পরিচিত মুখ চেয়ার প্রতিকের আসাদুজ্জামান একজন যোগ্য প্রার্থী। তাকে ভোট দিতে তাদের কোনো বাঁধা নেই।
কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির এবারের নির্বাচনে মোট ২৭ টি পদের বিপরীতে ৫৩ জন প্রার্থী ভোটযুদ্ধে অবতির্ণ হয়েছেন। ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিভিন্ন পদে ৯ জন প্রার্থী জয়লাভ করেছেন।
নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এনামুল হক জানান, ৩ সেপ্টেম্বর শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। সলিমুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভোট গ্রহনের জন্য কেন্দ্র করা হয়েছে। গত ১৮ আগস্ট থেকে আচরণ বিধি মেনে প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবেন।



