মহাত্মা গান্ধীর সবরমতি আশ্রমে কোন খাবারই খাননি সস্ত্রীক ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে গতকাল সোমবার গিয়েছিলেন মহাত্মা গান্ধীর সবরমতি আশ্রমে। তাদের আপ্যায়নের জন্যে গুজরাটি বিখ্যাত খাবার খমন ছারাও ব্রকোলি এবং ভুট্টা দিয়ে তৈরি হয়েছিল শিঙাড়া, আপেলের পাই, কাজু কাটলি এবং বিভিন্ন রকমের চা ছিল দুঃখের বিষয় কোনও খাবার খাননি এমনকি তাকিয়েও দেখেননি তাঁরা। এমনটাই জানা গিয়েছে ট্রাস্টি সূত্রে।

সোমবার বিকেলে রোড-শো এর মাঝে ১৫ মিনিটের জন্য সেখানে গিয়েছিলেন ডোণাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া। আশ্রমে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সবরমতি আশ্রমের ট্রাস্টি কারতিকায়া সারাভাই জানিয়েছেন, “কিছু খাবার তৈরি ছিল অতিথিদের জন্য তবে ট্রাম্প এবং ফার্স্ট লেডি কেউই কোনও খাবার খাননি”। গুজরাটি বিখ্যাত খাবার খামান ছাড়া আরও বিখ্যাত খাবার ছিল, বলেই জানা গিয়েছে।

সারাভাই এই প্রসঙ্গে আরও বলেন, “আমরা অতিথিদের খাবারের তালিকা দেখেছিলাম তবে সেগুলির মধ্যে কোনওটাই তাঁরা খাননি”।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।