× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

পিআইডি

সফল ট্রেড নেগোসিয়েশনের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো জরুরি -বাণিজ্য উপদেষ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
প্রাতিষ্ঠানিক সক্ষমতা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সফল ট্রেড নেগোসিয়েশনের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো জরুরি।

আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজিত ‘প্রতিফলন এবং ভবিষ্যৎ পথনির্দেশ : বাণিজ্য আলোচনায় জাতীয় সক্ষমতা নির্মাণ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে উপদেষ্টা একথা বলেন।

উপদেষ্টা বলেন, একটি ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখা, বাজার বৈচিত্র্যময় করা এবং বাংলাদেশের স্বার্থ রক্ষা করার জন্য দক্ষ ট্রেড নেগোশিয়েটরদের একটি পুল গঠন করা দরকার।

ট্রেড নেগোসিয়েশনে নানা বাধা মোকাবিলা করতে হয়, নন ট্রেড নেগোসিয়েশনে আরো বেশি বাধা আসে উল্লেখ করে শেখ বশিরউদ্দীন বলেন, আমাদের রপ্তানি পণ্য খুবই সীমিত। পণ্যের বহুমুখীকরণ না হওয়ায় আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়—এটা আমাদের কমিয়ে আনতে হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পারস্পরিক ট্রেড নেগোসিয়েশনের অভিজ্ঞতা বর্ণনা করে উপদেষ্টা বলেন , মার্কিন যুক্তরাষ্ট্র যাতে কম শুল্ক আরোপ করে তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা ও অভিজ্ঞতার মাধ্যমে চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি সেটা করতে পেরেছি।

ট্রেড নেগোশিয়েটরস পুলের সদস্যরা তাদের অর্জিত জ্ঞান দেশের জন্য কাজে লাগাতে পারবে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়, ইউএনডিপি, এফসিডিও এবং অন্যান্য অংশীদারদের মধ্যে টেকসই সহযোগিতার মাধ্যমে চলমান প্রশিক্ষণ উদীয়মান বাণিজ্য চ্যালেঞ্জগুলো মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন ইউএনডিপির কান্ট্রি ইকনমিক অ্যাডভাইজর ওয়াইস প্যারি, রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং ইউএনডিপি এর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

পরে বাণিজ্য উপদেষ্টা ট্রেড নেগোশিয়েটর্স পুলের সদস্যদের জন্য আয়োজিত কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন।


এ ক্যটাগরির আরো খবর..