উপজেলা প্রশাসনের উদ্যোগে সনকাই চৌরঙ্গী মহাশ্মশানের প্রার্চী নির্মাণের ভিত্তি স্থাপন করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান,এই সময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী,নবনির্বাচিত মহিলা ভাইসচেয়ারমান পতুল রানী রায় ও ২নং ইশানিয়া ইউপি চেয়ারম্যান উৎপল কুমার রায় (বুলু)।
প্রার্চীর ভিত্তি স্থাপনের সময় উপস্থিত জনসাধারণ উদ্দেশ্যে নির্বাহী কর্মকর্তা ফকরুল হাসান বলেন বর্তমান সরকার ৭১রের অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাসী ও সংখ্যালঘুদের জানমাল নিরাপত্তায় বদ্ধপরিকর তাই শশ্মানের মন্দির ও সমাধিস্থল সুরক্ষায় প্রার্চীর নির্মাণ করা হচ্ছে।।
উল্লেখ্য সনকাই চৌরঙ্গী মহাশ্মশানের নবনির্মিত কালী মন্দির ও সমাধিস্থল দুই দুই বার ভাংচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা,যার মামলা চলমান রয়েছে।
মামলার বিষয়ে সনকাই চৌরঙ্গী মহাশ্মশানের সভাপতি কার্তিক চন্দ্র রায় দুঃখ প্রকাশ করে বলেন মহাশ্মশানের মন্দির ও সমাধিস্থল ভাংচুর,ধর্মীয় অনুভূতিতে আঘাত ও জঙ্গিবাদ এবং সন্ত্রাসী কার্যক্রমের সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও আজ পর্যন্ত প্রশাসন আইনের আওতায় না আনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন চরম উৎকণ্ঠিত অবস্থায় আছে।




