× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

পিআইডি

শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে অগ্রগতি আলোচনা

Kishori
হালনাগাদ: বুধবার, ৯ জুলাই, ২০২৫
ত্রিপক্ষীয় পরামর্শ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)-এর ৮৮তম সভা আজ বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হয়। সভায় শ্রম আইন ২০০৬ সংশোধন ও শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও কমিশনের সুপারিশ শ্রম আইনে অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলমান। সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে আইন সংশোধনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে যাতে আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিত হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট সুপারিশগুলোর যৌক্তিকতা তুলে ধরেন। শ্রম আইনে ১০ টি সুনির্দিষ্ট সুপারিশ উপস্থাপন করেন যা শ্রম আইন সংশোধনে কারিগরি কমিটি পর্যালোচনা করে বাস্তবায়ন করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, শ্রমিকের অধিকার রক্ষায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগ প্রশংসনীয়। রপ্তানি ক্ষেত্রে যে সকল চ্যালেঞ্জ বিদ্যমান তা মোকাবেলায় সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে কাজ করা উচিত। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে এবং শ্রম আইন সংশোধনে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় আইএলও, ইইউ ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি, শ্রমিক-মালিক পক্ষের নেতৃবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর কর্মকর্তারা অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..