× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

শ্বাশুরী নির্যাতনে  দুই গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় শ্বাশুরী নির্যাতন সইতে না পেরে ও পারিবারিক কহলের কারনে সদ্য বিবাহিত গৃহবধূসহ দুই জনে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। দুই জনকেই মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও গৃহবধু সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের প্রবাসী ইমরান মিয়ার স্ত্রী ৩সন্তানের জননী রোজিনা বেগম (৩০) কে শাশুরী রিজিয়া বেগম কারনে অকারনে প্রায়ই নির্যাতন করত। গৃহবধূ রোজিনা বেগম নিযার্তন সইতে না পেরে শ্বাশুরীর উপর অভিমান করে ঘরে থাকা কীটনাশক বুধবার দুপুরে পান করে আত্মহত্যার চেষ্টা করে।

স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় রোজিনাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের জামাল বালীর মেয়ে ও সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা দেয়া সদ্য বিবাহিত সুমাইয়া আক্তার (১৬) পারিবারিক কলহের কারনে অভিমান করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। সুমাইয়াকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..