× Banner
সর্বশেষ
এটি গণমানুষের বাজেট – কক্সবাজারে বাজেটের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে -পানি সম্পদ মন্ত্রী ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে -দীনেশ ত্রিবেদী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল -স্থানীয় সরকার মন্ত্রী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে দণ্ড চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

নিউজ ডেস্ক

শেখ হাসিনা আমাদের সাহসের আইকন : নৌপরিবহন প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
শেখ হাসিনা আমাদের সাহসের আইকন : নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সাহসের আইকন। সাহস থাকলে কি হয়-পদ্মা সেতু এর প্রমাণ; যা ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে। আমরা জাহাজ ‘এমভি সমৃদ্ধি’ হারিয়েছি।

আমরা আরো জাহাজ সংগ্রহ করে সমৃদ্ধ হবো। সাহস ও মনোবল হারাবেন না। অফিসার ও নাবিকরা আবার কর্মক্ষেত্রে যোগদান করবেন। বাংলাদেশের এম্বাসেডর হিসেবে কাজ করবেন। প্রধানমন্ত্রীর প্রতি আস্থা ও বিশ্বাস রাখবেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বিএসসি ভূমিকা রাখবে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ ঢাকায় দৈনিক বাংলাস্থ বিএসসি’র আঞ্চলিক কার্যালয় বিএসসি টাওয়ারে এমভি সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মরহুম মোঃ হাদিসুর রহমানের পরিবার এবং অন্য কর্মকর্তা ও নাবিকদের ৭ মাসের বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণের চেক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকেপড়া এম.ভি বাংলার সমৃদ্ধি জাহাজে ক্ষেপণাস্ত্রের আঘাতে মৃত্যুবরণকারী জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মরহুম মোঃ হাদিসুর রহমানের পরিবার এবং অন্য কর্মকর্তা ও নাবিকদের বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)’র পক্ষ থেকে ক্ষতিপূরণের চেক প্রায় সাড়ে সাত কোটি টাকা প্রদান করা হয়েছে। থার্ড ইঞ্জিনিয়ার মরহুম মোঃ হাদিসুর রহমানের পরিবারকে পাঁচ লাখ পাঁচ হাজার মার্কিন ডলার এবং অন্য কর্মকর্তা ও নাবিকদের ৭ মাসের বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। এটি বাংলাদেশ তথা বহির্বিশ্বের মেরিটাইম সেক্টরে নজিরবিহীন। এছাড়া থার্ড ইঞ্জিনিয়ার মরহুম মোঃ হাদিসুর রহমানের ভাইকে বিএসসিতে চাকরি দেয়া হয়েছে।

বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমোডর এসএম মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল, জাহাজের বীমাকারী প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান। অন্যান্যের মধ্যে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর আবু জাফর মোঃ জালাল উদ্দিন, বিমা ব্রোকার টাইজার এন্ড কোম্পানির বাংলাদেশ প্রতিনিধি এবং বিএসসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..