× Banner
সর্বশেষ
বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদারের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামিসা হত্যা মামলার বিচার ৬ কার্যদিবসে সম্পন্ন ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ আইনমন্ত্রীর ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিটি নাগরিককে সম্পৃক্ত হতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক মন্ত্রী-এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব লেবাননে নিহত দুই রেমিট্যান্সযোদ্ধার মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সংসদে বিশেষ কমিটির ১২ সুপারিশ গৌরনদীর বাকাই সাহা পাড়ায় লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান  দুই বেলা চলবে সংসদ অধিবেশন, শেষ হবে ৯ জুলাই ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে আর হাসিনার নাম যারা নিচ্ছে তাদের খুঁজে বের করার হুশিয়ারি সারজিস আলমের

Kishori
হালনাগাদ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
হাসিনাকে ফাঁসির দড়ি

খুনি শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলানোর পাশাপাশি হাসিনার নাম যারা নিচ্ছে তাদের খুঁজে বের করা হবে বলেও হুঁশিয়ারি দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

শনিবার (৭ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর পিটিআই অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

চট্টগ্রাম বিভাগের ১০৫ জুলাই বিপ্লবে শহীদ পরিবারের প্রত্যেককে দেয়া হচ্ছে ৫ লাখ টাকার চেক।

সারজিস আলম বলেন, শেখ হাসিনা যদি একজন প্যাথলজিক্যাল খুনি না হয়, তাহলে তো সে ২ হাজার খুন করতে পারতো না। কোনো একটা জীবনের প্রতি যদি তার মায়া থাকতো, তাহলে সে এতো জীবন ঝরাতে পারতো না।

তিনি বলেন, ‘খুনিরা নতুন করে ফিরে আসছে, নতুন করে গল্প লিখছে, যারা তাদের পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে এবং জীবন দিতে প্রস্তুত আছি।’

সারজিস আরও বলেন, ‘৫ আগস্টের আগে আমরা যেমন ঐক্যবদ্ধভাবে জীবন দেয়ার জন্য প্রস্তুত ছিলাম, এখনও খুনিদের বিচার নিশ্চিতে এবং সব ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধভাবে জীবন দিতে প্রস্তুত আছি।’


এ ক্যটাগরির আরো খবর..