শিশু আলিফকে বাঁচাতে সাহায্যের আকুতি

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বিরল রোগে আক্রান্ত ৪ মাস বয়সী শিশু আলিফকে বাঁচাতে চিকিৎসার জন্য সাহায়তার প্রয়োজন।

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের চান্দেরপোল গ্ৰামের বাসিন্দা ভ্যানচালক বাবা শাহারুল ইসলাম ইতিমধ্যে ছেলের চিকিৎসার জন্য সহায়-সম্বল সব শেষ করেছেন। থাকেন ও পরের জমিতে। এখন তার কাছে কোনো অর্থ নেই। দিন আনা দিন খাওয়া পরিবারে আলিফকে নিয়ে এখন শুধু তাদের আহাজারী। আল্লাহ্ ‘র উপর ভরসা করা ছাড়া আর কিছুই যেন কিছুই করার নেই শহিদুলের।

একমাত্র পুত্রের চিকিৎসার টাকা জোগাড় করতে শিশুটিকে সাথে নিয়ে মা রাবেয়া ও ছুটে চলেছেন এক গ্রাম থেকে অন্য গ্রামে।

মা রায়েবা বলেন, সাহায্য সহযোগীতা নিয়ে তারা ছেলেকে ঢাকাতে ডাক্তার দেখিয়েছিলেন। কিন্তু কোন উন্নতি হয়নি। ডাক্তার বলেছেন উন্নত চিকিৎসা করাতে। কিন্তু তাদের হাতে বর্তমানে কোন অর্থ নেই। ছেলেকে বাঁচাতে মা রাবেয়া সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন। তাকে  সাহায্য পাঠাবার জন্য মোবাইল নাম্বার ০১৯০৪-২৯৮১২৮ তে যোগাযোগ করতে পারেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।