শিশুদের সুরক্ষায় কাজ করছে সরকার -সমাজকল্যাণ মন্ত্রী

শিশুদের সুরক্ষায় কাজ করছে সরকার -সমাজকল্যাণ মন্ত্রী
শিশুদের সুরক্ষায় কাজ

শিশুদের সুরক্ষায় সরকার কাজ করছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যতটি প্রোগ্রাম আছে তার অধিকাংশই শিশুদের নিয়ে। শিশু পরিবার, মুক ও বধির বিদ্যালয়, শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্রসহ অধিকাংশ প্রতিষ্ঠানই শিশুদের নিয়ে কাজ করছে। বলেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি।

মন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওস্থ সমাজসেবা অধিদপ্তরে সিএসপিবি প্রকল্পের আওতায় প্রশিক্ষকদের প্রশিক্ষণ ও নতুন শিশু সুরক্ষা সমাজকর্মীদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের ওআইসি প্রতিনিধি এমা ব্রিগাম (Emma Brigham), ইউনিসেফ বাংলাদেশের শিশু সুরক্ষা প্রধান নাতালি ম্যাক কলি (Natalie McCauley) ও সিএসপিবি প্রকল্পের প্রকল্প পরিচালক
মোঃ সারোয়ার হোসেন।

মন্ত্রী বলেন, শিশু সুরক্ষায় সমাজকর্মী নিয়োগ দেয়া হয়েছে। তাদের কাজ কমিউনিটি ভিত্তিক হবে। কোনো শিশু অধিকার বঞ্চিত হচ্ছে কি না, শারীরিক মানসিক নির্যাতনের শিকার হচ্ছে কি না, তা শনাক্ত করা হবে। তিনি বলেন, আমাদের শহরগুলোতে অনেক শিশু রাস্তায় বসবাস করে। অনিরাপদ পরিবেশে বসবাস করে। কাজেই এ সকল শিশুদের সুরক্ষা, তাদের অধিকার সংরক্ষণ এ বিষয়গুলোতে কাজ করতে হবে।

এরপর মন্ত্রী প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষকদের হাতে সনদ তুলে দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।