বগুড়ায় শিবিরের ৯ সক্রিয় সদস্য গ্রেফতার

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় গোপন বৈঠক করার সময় ইসলামি ছাত্র শিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টারে অভিযান চালিয়ে নয়জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

১৯ ফেব্রুয়ারি বুধবার রাত ৯টার দিকে শহরের রেটিনা কোচিং সেন্টারে পুলিশ অভিযান চালায়।

জানা গেছে, বগুড়া শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেনে রেটিনা কোচিং সেন্টারে শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল। এমন সংবাদ পেয়ে পুলিশ রেটিনা কোচিং সেন্টার ঘেরাও করে। পরে সেখান থেকে একজন আইনজীবীসহ নয়জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

অভিযান পরিচালনা কারী সদস্য সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, রেটিনা কোচিং সেন্টারে শিবিরের গোপন বৈঠক চলছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তারা সবাই নাশকতার জন্য গোপন বৈঠকে মিলিত হলে পুলিশ তাদের গ্রেফতার করে। রাতেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।