× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

ডেস্ক

শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে গড়ে তুলতে হবে -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা

শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে গড়ে তুলতে হবে। শিক্ষকরা যদি নিজেরা সততা ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করেন, তাহলে শিক্ষার্থীরাও সঠিকভাবে বেড়ে উঠবে। বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে প্রাথমিক শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘শিক্ষকদের পদোন্নতি অত্যন্ত জরুরি। এজন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যেই লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে। তবে পদোন্নতি না হলেও যদি গ্রেড একই থাকে তাহলে চেইন অব কমান্ড ভেঙে যাবে না।’

তিনি বলেন, হাওর ও চরাঞ্চলে শিক্ষকরা থাকতে চান না, তারা শহরে বদলি হতে চান-এটিকে সামাজিক ও রাজনৈতিক সমস্যা। এগুলো যদি কেবল আমাদের সমস্যা হতো সমাধান করা যেত, কিন্তু বদলির তদবির আসে উপর থেকে। আমরা চেষ্টা করছি এসব কাটিয়ে উঠতে।’

মতবিনিময়ে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। অংশগ্রহণমূলক এ সভায় জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, পরিচালক (এনডিসি) মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রশাসনের প্রতিনিধি, জেলা ও উপজেলার শিক্ষা কর্মকর্তাসহ জেলার বিভিন্ন স্কুলের প্রায় তিন শতাধিক প্রধান শিক্ষক।


এ ক্যটাগরির আরো খবর..