স্টাফ রিপোর্টার বেনাপোলঃ শার্শার নিজামপুর ইউনিয়নের ১৫ আগস্ট উপলক্ষ্যে লাগানো শোক দিবসের বিল বোর্ড ছেড়া হয়েছে।
বুধবার গভীর রাতে কোন এক সময় এসব বিল বোর্ড কেটে ছিড়ে ফেলা হয়।
শার্শা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম রেজা বিপুল বলেন, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর ছবি দিয়ে বিল বোর্ড করা হয়। পরে তা বুধবার গোঁড়পাড়া বাজারে বেশ কয়েকটি জাইগায় লাগানো হয়। বৃহস্পতিবার সকালে এসে কর্মীরা দেখেন কে বা কারা এসব বিল বোর্ড ও ব্যানার রাতে ছিড়ে ফেলেছে। তিনি ধারণা করেন চেয়ারম্যান আবুল কালামের লোকজন এ কাজ করতে পারে।
এবিষয়ে শার্শার নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, এমন জঘন্য কাজ তার কর্মীরা কখনো করতে পারেনা। তবে যারা এ ঘটনার সাথে জড়িত তিনিও চান তাদেরকে আইনের আওতায় আনা হোক।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল আলম জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। দূর্বৃত্তদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।
জানা যায়, উপজেলাতে আ,লীগের দুটি গ্রুপ রয়েছে। একটি এমপি শেখ আফিল উদ্দীন ও মেয়র আশরাফুল আলম লিটন গ্রুপ। দুই জন আ,লীগের হলেও দীর্ঘদিন ধরে এ দুই নেতার সমর্থকদের মধ্যে দা,কুড়াল সম্পর্ক্য।





