মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল : সারাদেশের সাথে একযোগে যশোরের শার্শা’য় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০ টার সময় উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক সফল ৩ নারীকে জয়িতার পুরস্কারের মধ্যদিয়ে দিবসটি পালন করেন শার্শা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত ও গীতাপাঠের পর স্বাগত বক্তব্য প্রদাণ করেন শার্শা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা জাহান-ই-গুলশান ববি।
শার্শা উপজেলা নির্বাহি কর্মকর্তা মীর আলীফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদাণ ও উপজেলার ৩ জয়িতাকে ক্রেস্ট উপহার দিয়ে সম্মানীত করেন শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তি সিরাজুল হক মঞ্জু।
অনুষ্ঠানে শার্শা উপজেলার সফল জননী হিসেবে জেবুন্নেছা খানম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ফারজানা ইয়াসমিন ও সমাজ উন্নয়নে সুফিয়া খাতুনকে জয়িতা নির্বাচিত করে পুরস্কারে ভূষিত করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম। যিনি শার্শা উপজেলার সফল জননীখ্যাত জয়িতা জেবুন্নেছা খানমের কণ্যা সন্তান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস।
এসময় শার্শা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


