শার্শায় বড় ভাইয়ের পর করোনায় কাড়লো ছোট ভাইয়ের প্রান

শার্শায় বড় ভাইয়ের পর  করোনায় কাড়লো ছোট ভাইয়ের  প্রান
মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল(যশোর): যশোরের শার্শা উপজেলার ৩ নং বাহাদুরপুর ইউনিয়নের ১ ওয়ার্ড রঘুনাথপুর ওয়ার্ড যুবলীগের সেক্রেটারী হাফিজুর রহমান করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার দুপুর ১২ টায় খুলনা সিটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এর আগে গত ৩০ জুন  তার সহদর বড় ভাই আজিজুর রহমান করোনা আক্রান্ত হয়ে মারা যায়।
হাফিজুর রহমান  শার্শার রঘুনাথপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, হাফিজুর করোনা আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। দু দিন আগে তার শ্বাস কষ্ট বাড়লে প্রথমে যশোর ও পরে অবস্থার অবনতি হলে খুলনায় নেওয়া হয়। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এর আগে করোনা আক্রান্ত হয়ে তার বড় ভাই আজিজুর রহমান মারা যায়। দুই ভাইয়ের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল  অফিসার  ইউছুপ আলী জানান, নিহতের মরদেহ যাতে স্বাস্থ্য বিধি মেনে দাপন হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এসময় তিনি আরো জানান, সরকারী হিসাবে এপর্যন্ত উপজেলাতে ১১৩৭ জন করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১১ জন। স্বাস্থ্য বিধি মেনে চলাচলের উপর গুরুত্ব আরোপ করেন তিনি।
এদিকে স্থানীয়রা জানান, করোনায় সরকারী হিসাবে আক্রান্তের সংখ্যা ১১৩৭ জন ও  মৃত্যুর সংখ্যা ১১ জন হলেও বেসরকারী হিসাবে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তিনগুন বেশি। আক্রান্তরা পরীক্ষা না করানোয় সঠিক হিসাব জনসম্মুখে আসছেনা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।