× Banner
সর্বশেষ
দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

শার্শায় বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে  হত্যা চেষ্টা

Kishori
হালনাগাদ: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/attempt-to-killed.jpg

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শায় প্রেম ঘটিত কারণে হাবিবুর রহমান প্লাবন (১৮) নামে যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ৬ সেপ্টেম্বর সোমবার রাতে উপজেলার কন্দর্পপুর গ্রামে।
জানা যায়, শার্শা উপজেলার কন্দর্পপুর গ্রামের রকিব উদ্দিন এর স্কুল পড়ুয়া মেয়ে রাজিয়া সুলতানার সাথে একই উপজেলার চান্দুড়িয়ার ঘোপ গ্রামের তাইজুল ইসলামের ছেলে হাবিবুর রহমান প্লাবন এর প্রেমের সম্পর্ক চলে আসছিল। তারা দু’জনই গোড়পাড়া মাধ্যমিক বিদ‍্যালয়র ১০ শ্রেণিতে পড়ে। বিষয়টি রাজিয়া সুলতানার পিতা রকিব উদ্দিন জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন।
কৌশলে ঘটনার দিন হাবিবুর রহমান প্লাবনকে তার বাড়িতে ডেকে নিয়ে গোপন একটি ঘরে আটকে রেখে সন্ধ্যার পর থেকে গভীর রাত পযর্ন্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং বেধড়ক পিটিয়ে রক্তাক্ত যখম করে। পরে খবর পেয়ে হাবিবুর রহমান প্লাবন এর বন্ধুরা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে ৫দিন চিকিৎসা শেষে জীবন যুদ্ধে জয়ী হয়ে বাড়িতে ফিরেছে প্লাবন।
এব‍্যাপারে প্লাবনের পিতা তাইজুল ইসলাম জানান, আমার ছেলেকে হত্যার উদ্দেশ্য বাড়িতে আটকে রেখে অমানুষিক ভাবে নির্যাতন চালিয়েছে রকিব। আমি থানায় অভিযোগ করেছি। আমি এ ঘটনার সুষ্ঠ  তদন্ত পূর্বক রকিব উদ্দিনের শাস্তির দাবি জানায়।
এ ব‍্যাপারে মেয়ের পিতা অভিযুক্ত রকিব উদ্দিনের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমার মেয়েকে বিরক্ত করার কারণে আমি প্লাবন এবং তার বন্ধুদের বাড়িতে ডেকে আমার মেয়েকে বিরক্তি না করার জন্য নিষেধ করেছি। আমি কোন মার-ধর করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।


এ ক্যটাগরির আরো খবর..