বেনাপোল প্রতিনিধি: নাভারন কলেজের ছাত্র নেতা বিপ্লব হোসেন সম্রাট এর হত্যার প্রতিবাদে তার কুলখানি শেষে মহিলাদের ঝাড়– জুতা মিছিল ও এক প্রতিবাদ সমাবেশ হয়। বৃহস্পতিবার শার্শার জিরেনগাছা গ্রাম থেকে এ মিছিল বের হয়ে রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেয়ে শেষ হয়।
বিপ্লব হোসেন সম্রাটের তার নিজ গ্রাম জিরেনগাছা কুলখানি শেষে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামীলীগ নেতা সাবেক উলশি ইউনিয়নের চেযারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌরমেয়র আাশরাফুল আলম লিটন,বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য সাবেক শার্শা উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মান্নান মিন্নু, শার্শা উপজেলা আওয়ামীলীগের সিনিয়ার যুগ্ম সাধারন সম্পাদক ইলিয়াছ আযম, দপ্তর সম্পাদক আজিবর রহমান, বেনাপোল পৌর আওয়ামীলীগের আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার,আওয়ামীলীগ নেতা সাবেক শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন তোতা, যশোর জেলা ছাত্রলীগের সহ- সভাপতি ও শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসাইন, দপ্তর সস্মাদক আরিফুর রহমান প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তরা ছাত্রনেতা নাভারন কলেজের মেধাবী ছাত্র ও উলশি ইউনিয়নের বাংলাদেশ ছাত্রলীগের সহ- সভাপতি বিপ্লব হোসেন এর হত্যাকারিদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান। এবং হত্যার সাথে জড়িত উলশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়নাল হোসেনকে হুকুমের আসামি করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।



