স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোর ৮৫/১ শার্শা বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি রবিবার (০৫আগষ্ট) বিকালে তার নির্বাচনী এলাকা উত্তর শার্শায় কয়েকশত নেতা কর্মিদের সাথে নিয়ে শার্শা উপজেলার নিজামপুর,লক্ষনপুর ও ডিহি ইউনিয়নের বিভিন্ন গ্রামে জনসংযোগ করেন।
এসময় তিনি ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রহমান বিশ্বাসসহ করোনা ও বিভিন্ন রোগে নিহত নেতা কর্মিদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। এবং মৃত ব্যাক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের কবর জিয়ারত করেন।
একই সময় শাসক দলের হাতে নির্যাতিত নিপিড়ীত নেতাকর্মিদের পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের শ্বান্তনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন,শার্শা উপজেলার বিএনপি সহ সভাপতি সিরাজুল ইসলাম তরফদার, কায়বা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মশিয়র রহমান, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সাইদুল ইসলাম, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আলা থানা বিএনপির সদস্য আব্দুস শহিদ,উলাশী ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব আলী বেনাপোল পৌরসভার কমিশনার আব্দুল আহাদ বড় আচঁড়া ওয়াড বিএনপির সহসভাপতি,ইদু ডিহি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সামাউল হক সামু, সাংগঠনিক সম্পাদক ইছাহক আলী শার্শা উপজেলা যুবদলের আহবায়ক পদপ্রার্থী ইমদাদুল হক ইমদা,সদস্য সচিব পদপ্রার্থী আল মামুন বাবলু, শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাজু আহম্মেদ জিয়াউর রহমান,বেনাপোল পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সনি মোড়ল, তোফাজ্জল হোসেন তুহিন,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক পদপ্রার্থী আব্দুল হক সদস্য সচিব পদপ্রার্থী বেনাপোল পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক পদপ্রার্থী শহিদুল ইসলাম শহিদ, রাকিবুল হাসান রিপনসহ শার্শা উপজেলার বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।



