এম,এ,জলিলঃ শার্শা যশোর সংবাদদাতাঃ- যশোরের শার্শা ডিহি ইউনিয়নের কিয়ালখালি এলাকা থেকে তরিকুল ইসলাম (৩০)নামে মারামারি মামলার এজাহার ভুক্ত ওয়ারেন্টের এক আাসামিকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
শনিবার সকাল আটটার সময় শার্শা থানা পুলিশের কাছে গোপন সংবাদ পৌছালে সেই গোপন সংবাদের ভিত্তিতে সংঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সকাল ১০ ঘটিকার সময় ডিহি ইউঃয়ের কিয়াল খালি গ্রামের নিজ বাড়ি থেকে তাহাকে আটক করা হয়।
শার্শা থানা পুলিশের এস,আই আবুবক্কার ছিদ্দিক জানান তরিকুল ইসলাম মারামারি মামলার এজাহার ভুক্ত ওয়ারেন্টের পলাতক আসামী। এবং সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল। আটককৃত আসামিকে দুপুরের পরে জেল হাজতে প্রেরন করা হয়েছে।



