শার্শায় হাত বোমাসহ গ্রেফতার ২

মোঃমাসুদুর রহমান শেখ বেনাপোল প্র‌তি‌নি‌ধি: শার্শায় ৬টি হাতবোমাসহ বিএনপির দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে শার্শার নাভরণ পশুহাট থেকে শার্শা থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি এবং নাভরণ বুরুজবাগান গ্রামের ওলিয়ারের ছেলে আল মামুন বাবলু ও শার্শা থানা যুবদলের প্রচার সম্পাদক এবং নাভরণ কাজিরবেড় গ্রামের আহাদ শেখের ছেলে ইসমাইল হোসেন শান্তি।

পুলিশ জানায়, গোপন খবরে জানা যায়, বিএনপি-জামায়াতের কিছু নেতা এক‌ত্রিত হয়ে নাশকতামূলক কাজের পরিকল্পনা করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের ধাওয়া করে। এসময় কয়েকজন পালিয়ে গেলেও নাভরণ পশুহাট থেকে ৬টি তাজা হাত বোমাসহ দুই বিএনপি নেতাকে আটক করা হয়।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত-ওসি) তাসমিম আলম  জানান, তাদের নামে এর আগে অস্ত্র ও নাশকতার মামলা রয়েছে। বর্তমানে বিস্ফোরক মামলায় তাদেরকে আটক দেখিয়ে দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।