× Banner
সর্বশেষ
আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন

মধুখালী প্রতিনিধি

শারদীয় দূর্গোৎসবকে সামনে রেখে মধুখালীতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা

Dutta
হালনাগাদ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
modhukhali

সারা দেশে আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব। তারই ধারাবাহিকতায় ফরিদপুরের মধুখালীতে শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মধুখালী উপজেলার প্রতিমা শিল্পীরা । দিন রাত ঘাম ঝড়ানো অক্লান্ত পরিশ্রম করে তৈরি করা হচ্ছে প্রতিমা। বিভিন্ন ডিজাইন ও কারুকার্য খচিত এসব প্রতিমা, এক একটি মন্দিরে তৈরি করা হচ্ছে একেক রকম ডিজাইনে। প্রতিমা ডিজাইনের উপর ভিত্তি করে মুজুরী নির্ধারন করছেন প্রতিমাশিল্পীরা।

১৪ ই অক্টোবর মহালয়া এবং ২০ শে অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দূর্গা পূজার মূল আনুষ্ঠানিকতা এবং ২৪ শে অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দূর্গোৎসব। মাগুরা জেলার শ্রীপুর উপজেলাধীন সব্দালপুর ন-হাটা প্রতিমা শিল্পী অশোক পাল জানান, দূর্গাপূজার একমাস আগে থেকেই প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন এবং পূজার আগেই সব কাজ শেষ হবে বলে জানান।

মধুখালী উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি বাবু সুভাষ রায় বলেন, গতবছর এই উপজেলায় পূজা হয়েছিলো ১৫৬ টি মন্ডবে এবার ১৬১ টি। গতবছরের থেকে এবার ৫ টি মন্ডব বেড়েছে। এর মধ্যে পৌরসভায় ১২ টি মন্ডবে পূজা অনুষ্ঠিত হবে। মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীকের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসনের তদারকি ছাড়াও প্রতিটা মন্ডবে আনসার সদস্য ও পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

তাছাড়া মধুখালী থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন শারদীয় দূর্গাপূজার উৎসব পালনে পুলিশ প্রশাসন সর্বদা কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..