শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন সিদ্বান্ত উপলক্ষে আলোচনা সভা

মধুখালী প্রতিনিধিঃ  শনিবার সকালে কাজী সিরাজুল ইসলাম গালর্স স্কুল এন্ড কলেজ এর সভাপতি আলহাজ্ব এম.ডি মিজানুর রহমান মিয়া এর সভাপতিত্বে স্কুলের শহীদ মিনার তৈরী ও শিক্ষার মান উন্নয়ন উপলক্ষে অত্র স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্কুলে শহীদ মিনার তৈরী, স্কুলের সামনে ইটের রাস্তা মেরামত এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন সম্পর্কে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন আড়পাড়া ইউনিয়নের চৌকষ ও সুযোগ্য চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের বিদে্যুাৎসাহী সদস্য, ডাঃ শওকত হোসেন (লিটন), গভনির্ং সদস্য ডাঃ কবির হোসাইন, ইউ.পি সদস্য আঃ রউফ মোল্যা, মোঃ আবু বক্কার মল্লিক প্রমুখ।

সব শেষে সভাপতি তার গঠন মূলক বক্তব্য বলেন শিক্ষার মান এগিয়ে যাওয়ার জন্য বিজ্ঞানাগারে যে সকল যন্ত্রপাতি লাগবে সেগুলোর তিনি ব্যবস্থা করবেন এবং শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাস ও মাদক মুক্ত গড়ার এবং ছাত্র-ছাত্রীকে সুশিক্ষায় শিক্ষিত করার প্রতিষ্ঠানের সকল শিক্ষকের প্রতি আহবান জানান।

এ প্রসঙ্গে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোল্যা আবু সাঈদ বলেন তিনি প্রতিষ্ঠানের উত্তরা উত্তর সাফল্য কামনা করেন এবং সকল ছাত্র-ছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করবেন বলে অঙ্গিকার করেন। তিনি আরো বলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম এর মাধ্যমে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপনের ব্যবস্থা করে শহীদ মিনার তৈরী করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।