বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রখ্যাত আলোকচিত্রী ড. শহিদুল আলমকে জামিনের আদেশ ঢাকার সিএমএম আদালতে পৌঁছেছে।
সোমবার বিকাল ৫টার দিকে আদালতের নেজারত শাখায় ওই আদেশ পোঁছায়। তবে এদিন আদালতের কর্মঘন্টার পর আদেশ পোঁছা ফলে আইনজীবীরা আদালতে জামিননামা দাখিল করতে পারেন নাই। দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ওই আলোচিত্রীর পক্ষে সোমবার বিকালে তথ্য-প্রযুক্তি আইনের ওই মামলায় জামিননামা দাখিলের জন্য আসেন ব্যারিষ্টার সারা হোসেন এবং ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ূয়া। ওই সময় শহিদুল আলমের স্ত্রী এবং বেশি কিছু ফটো সাংবাদিকদেরও আদালতে দেখা গেছে।
গত ১৫ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ এ আলোকচিত্রীর জামিন মঞ্জুর করে সিএমএম আদালতে জামিননামা দাখিলের আদেশ দেন এবং গত ৬ আগস্ট এ আসামীর জামিনের আবেদন নামঞ্জুর করে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে সিএমএম আদালত। এরপর গত ১২ আগস্ট রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। পরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতও গত ১১ সেপ্টেম্বর জামিন না-মঞ্জুর করেন। উক্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিনের আবেদন করা হয়।
উল্লেখ্য, গত আগস্টে ঘটে যাওয়া ছাত্র বিক্ষোভ সময় ড. শহিদুল আলম বিক্ষোভ নিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন। ওই সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে এই অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি করে পুলিশ। মামলার আগে গত ৪ আগস্ট রাতে ধানমন্ডির বাসা থেকে ডিবি পরিচয়ে একদল লোক শহিদুলকে অপহরণ করে বলে অভিযোগ করেন তার স্ত্রী রেহনুমা আহমেদ।


