শরীয়তপুর : বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক বাহাদুর বেপারী শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করে চলছেন।
এসময় তিনি শরীয়তপুর-৩ আসনের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার ও গ্রাম-গঞ্জে গিয়ে উঠান বৈঠকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগনের মাঝে প্রচার করছেন। এছাড়াও আগামী নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কায় ভোটও চাইছেন তিনি। এদিকে দেখা গেছে, বাহাদুর বেপারী যেখানেই যাচ্ছেন, সেখানেই জনতার ঢল নামছে।
এ ব্যাপারে শরীয়তপুর-৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাহাদুর বেপারী বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগনের মাঝে প্রচার করে চলছি। সরকারের উন্নয়নের কথা জানতে মানুষের ঢল নামছে। এতে বুঝাযায়, জনগনের রায় নিয়ে শেখ হাসিনার সরকার আবারও ক্ষমতায় আসবে।
এসময় তার সঙ্গে ছিলেন, শরীয়তপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল মনসুর আজাদ ভিপি শামীম খান, ধানকাঠি ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক পিন্টু, ডামুড্যা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ভিপি বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শিধলকুড়া ইউপি চেয়ারম্যান জানে আলম খোকন মাদবর, সাবেক ছাত্রনেতা পরশ হাওলাদার, আসাদুজ্জামান আদিল, বিল্লাল সিকদার, হিরন, শোভন, বাধন, রাজিব প্রমূখ।
এদিকে বাহাদুর বেপারীর সমর্থকরা বলেন, দলের জন্য ও শরীয়তপুর-৩ নির্বাচনী এলাকার মানুষের জন্য দীর্ঘদিন ধরে ছাত্রলীগের সাবেক সফল সভাপতি বাহাদুর বেপারী কাজ করে চলছেন। তারই ধারাবাহিকতায় সরকারের উন্নয়ন কর্মকান্ডও প্রচার করে চলছেন।
আশাকরি আগামী নির্বাচনে আওয়ামীলীগ তথা দেশরত্ন শেখ হাসিনা, বাংলার ইয়াছির আরাফাত খ্যাত বাহাদুর বেপারীকে দলীয় মনোনয়ন দেবেন। আর নৌকা মার্কা তথা বাহাদুর বেপারীকে বিজয়ী করে আমরা শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবো।





