× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

শরীয়তপুরে সড়ক দূর্ঘটনায় ভ্যান চালক নিহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭

শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরে সড়ক দূর্ঘটনায় মজিবর ফরাজী (৫৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের বাস ভবন সংলগ্ন শরীয়তপুর-মাদারীপুর আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাস ও চালককে আটক করেছে পালং মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে মাদারীপুর থেকে নিহত ভ্যান চালক মজিবর ফরাজী, বাবুল শিকদার ও আবুল কাশেম চানচুলা নিয়ে শরীয়তপুরের উদ্দেশে রওয়ানা দেয়। শরীয়তপুর পুলিশ সুপারের বাস ভবন সংলগ্ন রাস্তায় পৌছলে বিপরীত দিক থেকে আসা ঢাকা সিয়াম এন্টারপ্রাইজ-২ (মেট্রো জ-১৪-০৪৬১) নামে যাত্রীবাহী বাস মজিবর ফরাজীর ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মজিবর ফরাজী নিহত হয়। ভ্যান চালক মজিবর ফরাজী মাদারীপুর জেলা শহরের কুলপদি পানিছত্র এলাকার বাসিন্দা।

পালং মডেল থানা অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমান বলেন, দুপুরের দিকে শরীয়তপুর-মাদারীপুর আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ভ্যান চালক নিহতের সংবাদ পাই। ঘটনাস্থল থেকে পুলিশ ঘাতক বাস ও চালককে আটক করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..