শপথ নিলেন মেয়র আইভি

বিশেষ প্রতিবেদক :     নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে পুনর্নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শপথ নিয়েছেন। তাঁকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ অনুষ্ঠিত হয়। প্রায় একই সময়ে শপথ নিয়েছেন নাসিক নির্বাচনে জয়ী সংরক্ষিতআসনের নয় নারীসহ ৩৬ কাউন্সিলর।

কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, বেসামরিক বিমান পরিবহন ও ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হোসেন চৌধুরী নওফেল প্রমুখ।শপথ শেষে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন আইভীসহ কাউন্সিলরা।

গত ২২ ডিসেম্বর নাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২৮ ডিসেম্বর বিজয়ীদের নাম ঠিকানাসহ গেজেট প্রকাশিতহয়। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে বিপুল ভোটে হারিয়ে জয়ী হন আইভী।নির্বাচনে আইভী ভোট পান এক লাখ ৭৫ হাজার ৬১১। অন্যদিকে  সাখাওয়াত হোসেন খান পান ৯৬ হাজার ৪৪ ভোট।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।