শপথ গ্রহণ করলেন পাবনা-৪ আসনের এমপি নুরুজ্জামান বিশ্বাস

শপথ গ্রহণ করলেন পাবনা-৪ আসনের এমপি নুরুজ্জামান বিশ্বাস

সংসদ ভবনের সভাকক্ষে পাবনা-৪ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মো. নুরুজ্জামান বিশ্বাস শপথ গ্রহণ করলেন।

আজ বুধবার ৭  অক্টোবর দুপুরে সংসদ ভবনস্থ শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথ গ্রহণ শেষে এমপি নুরুজ্জামান বিশ্বাস শপথ বইয়ে স্বাক্ষর করেন।

সংসদ সচিবালয় জানিয়েছে, শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি ও সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে নব-নির্বাচিত সংসদ সদস্যের সহধর্মিণী মোসাম্মৎ রোকেয়া জামান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২ এপ্রিল পাবনা-৪ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী শামসুর রহমান শরীফের মৃত্যুতে আসনটি শুন্য হয়। গত ২৬ সেপ্টেম্বর ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।