হাসান মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি ঃ লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ১৫০ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজাসহ আব্দুল মোন্নাফ(৩০) ও সদর উপজেলা থেকে ৫৩ পুরিয়া হেরোইনসহ আহসান হাবিব(৩৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোরে কালীগঞ্জ উপজেলার তেতুঁলিয়া বারাজান পলিটেকনিকেল স্কুলের সামনে থেকে আব্দুল মোন্নাফকে আটক করে ডিবি পুলিশ। আর আহসান হাবিবকে শুক্রবার সকালে লালমনিরহাট পৌরসভার আদর্শপাড়া থেকে আটক করে পুলিশ।
মোন্নাফ হাতিবান্ধা উপজেলার দক্ষিন জাওরানী এলাকার ইকরামুল হকের পুত্র এবং আহসান হাবিব পৌরসভার আদর্শপাড়া মৃত আতাউর রহমানের পুত্র।
গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ সহকারী (এসআই) মিজানুর রহমান মিজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে কালীগঞ্জ উপজেলার তেতুঁলিয়া বারাজান পলিটেকনিকেল স্কুলের আব্দুল মোন্নাফকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে ১৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সুশান্ত সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট পৌরসভার আদর্শপাড়া এলাকা আহসান হাবিবকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাসী করে ৫৩ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
এ বিষয়ে লালমনিরহাট পুলিশ সুপার(এসপি) এসএম রশিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের বিরুদ্ধে থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় আজ বিকেলে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে




