স্টার্ফ রিপোর্টারঃ লালমনিরহাট জেলায় এই প্রথম এক ব্যাক্তি করোনা রোগে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ গ্রামে ওই ব্যাক্তির বাড়ি।
গত শনিবার (১১ এপ্রিল) বিকেলে লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, ওই ব্যক্তি ঢাকা নারায়নগঞ্জের একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। কিছুদিন আগে ওই ব্যক্তি বাড়ি এসে অসুস্থ্য হয়ে পড়ে। পরে করোনা উপসর্গ সন্দেহে ওই ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি জানান, সেখানে নমুনা পরীক্ষার প্রতিবেদনে পজেটিভ আসে। করোনা সংক্রম প্রতিরোধে ওই এলাকাটিতে এখন পর্যন্ত ৬০ টি বাড়ি লকডাউন করেছে জেলা প্রসাশন।




