লক্ষ্মীপুর ছাত্রলীগ কমিটি বিলুপ্ত

লক্ষ্মীপুর প্রতিনিধি: বুধবার সকালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাহমুদুন্নবী সোহেল জানান, রামগতি উপজেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক আরমান হোসেন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তারা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় জরুরি সভা ডেকে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।