রোহিঙ্গা প্রত্যাবাসনে গঠিত জাতীয় কমিটির প্রথম সভা আজ

রোহিঙ্গা প্রত্যাবাসনে গঠিত জাতীয় কমিটির প্রথম সভা আজ

বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা সম্পর্কিত জাতীয় নিরাপত্তা কমিটির প্রথম সভা আজ বুধবার সকাল ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ‍্য অফিসার) মো. শরীফ মাহমুদ অপু এ তথ্য জানান।

জানা গেছে, গত ১৪ ডিসেম্বর এ কমিটি গঠন করে গেজেট জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বায়ক করে ১৭ সদস্যের এ কমিটি গঠন করা হয়।

এই কমিটি প্রত্যাবাসন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স, ভাসানচরে স্থানান্তরের লক্ষ্যে গঠিত জাতীয় এক্সিকিউটিভি কমিটির কার্যক্রম, নিরাপত্তা প্রদান ও রোহিঙ্গা নাগরিকদের বিষয়ে গৃহীত সব কার্যক্রম পর্যবেক্ষণ, মূল্যায়ন, পুনঃনিরীক্ষণ ও পরামর্শ দেওয়াসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলোও দেখবে।

একই সঙ্গে কমিটি বাংলাদেশে অবস্থানরত বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের (রোহিঙ্গা) ক্যাম্প এলকায় আইন-শৃঙ্খলা রাক্ষা, ব্যবস্থাপনা ও প্রত্যাবাসনসহ সকল কার্যক্রমের সমন্বয় সাধন করবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।