রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার গেছেন তুরস্কের প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদকঃ  রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন দেখতে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলিদিরিম।

বুধবার সকাল পৌনে দশটার দিকে ব্যক্তিগত বিমানে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন তিনি। পরে  সেখান থেকেই বাংলাদেশ থেকে তিনি বিদায় নেবেন।

এর আগে ১৮ ডিসেম্বর তিনদিনের সফরে তিনি ঢাকা পৌঁছান তুরস্কের প্রধানমন্ত্রী। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

তুরস্কের প্রধানমন্ত্রী সফরকালে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করেন তিনি।

রোহিঙ্গাদের সহায়তায় তুরস্ক এক লাখ ২৫ হাজার আবাসনের ব্যবস্থা করবে। এছাড়া রোহিঙ্গাদের চিকিৎসার জন্য হাসপাতালের ব্যবস্থা করবে তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।