রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের ইতি টানতে তৃতীয় দফা আলোচনা আগামীকাল

রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের ইতি টানতে তৃতীয় দফা আলোচনা আগামীকাল

আগামীকাল শুরু হচ্ছে রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের তৃতীয় দফা আলোচনা । সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান আগের দুই দফায় আলোচনায় অংশ নেওয়া এক ইউক্রেনীয়ান।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বেলারুশে রাশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে ইউক্রেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রথম দিনের আলোচনা অনুষ্ঠিত হয়। পরে ১ মার্চ দ্বিতীয় দফায় আলোচনা অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে ইউক্রেনের কৌশলগত বন্দর শহর মারিউপোলসহ দুটি অবরুদ্ধ শহরের বাসিন্দাদের সরে যেতে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ৫ মার্চ মস্কো সময় সকাল ১০টা থেকে রাশিয়ার পক্ষ থেকে সাময়িক যুদ্ধবিরতি পালন করা হচ্ছে এবং মারিউপোল ও ভলনোভাখা থেকে বেসামরিক নাগরিকদের সরে যেতে মানবিক করিডোর খুলে দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।