রাণীশংকৈলে বিশ্ব আদিবাসি দিবসের র‌্যালী ও আলোচনা সভা

রাণীশংলৈকল প্রতিনিধি ঃ বিশ্ব আদিবাসি দিবস উপলক্ষে ঠাকুরগাওয়ের রাণীশংকৈল আদিবাসি সমাজ উন্নয়ন সংগঠনের উদ্যোগে ৯ই আগষ্ট র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা কার্যালয় হয়ে সংগঠনের কার্যালয় চত্বরে আলোচনা সভায় আদিবাসি সংগঠনের উপজেলা সভাপতি গোপাল মুর্মু সুগা সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ তাজুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেরাজুল সালেকিন, আদিবাসি সংগঠনের সাধারণ সম্পাদক স্যামুয়েল হেমব্রম, প্রেমদ্বীপ প্রকল্পের রাণীশংকৈল শাখা ব্যবস্থাপক খাইরুল কবির, কবিরাজ প্রমুখ। সহযোগিতায় ছিলেন প্রেমদ্বীপ প্রকল্প, ইএসডিও।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।