রাণীশংকৈলে কৃষক লীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ কৃষক লীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় জেলা কৃষক লীগের সহ-সভাপতি অতুল প্রসাদ রায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক মোঃ সইদুল হক।

জেলা কৃষক লীগের সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিগেন্দ্র নাথ রায়, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, পৌর কৃষক লীগের আহবায়ক হাবিবুর রহমান প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।