× Banner
সর্বশেষ
ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু

রাণীনগরে স্কুল ছাত্রের আত্মহত্যা

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ জুলাই, ২০১৯

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মা-বাবার উপর অভিমান করে রুহুল আমিন (১৩) নামে এক ৯ম শ্রেনীতে পড়–য়া স্কুল ছাত্র বিষের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে রাণীনগর  থানা পুলিশ  মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। রুহুল আমিন উপজেলার কালীগ্রাম ওঝাওঝি পাড়া গ্রামের প্রবাসী শহিদুল ইসলামের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোকাম্মেল হোসেন পারিবারিক সূত্রের বরাদ দিয়ে জানান, রুহুল আমিনের বাবা শহিদুল ইসলাম সৌদি প্রবাসী। দীর্ঘ দিন ধরে রুহুল আমিনের বাবা এবং মায়ের মধ্যে সম্পর্ক টানাপোরেনের কারনে তার মা নানার বাড়ীতে অবস্থান করছিল। এবিষয়টি নিয়ে সে মানষিকভাবে ভেঙ্গে পরে। এক পর্যায়ে রোববার সন্ধ্যায় মা-বাবার উপর অভিমান করে বিষের ট্যাবলেট খেয়ে ছটফট করতে থাকে। এ সময় লোকজন দেখতে পেয়ে তাকে নওগাঁ সদর হাসপাতালে নিলে রাত ৮টা নাগাদ মারা যায়। এ ঘটনায় রুহুল আমিনের চাচা রশিদুল ইসলাম বাদী হয়ে রাতেই রাণীনগর থানায় অপমৃত্যু মামলা দায়ের করলে থানা পুলিশ ওই রাতেই লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেন।
রাণীনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) মাহবুব আলম বলেন, রুহুল আমিনের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..