রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরের কালীগ্রাম ইউনিয়নে ২৫জন ভিক্ষুককে পূর্ণবাসন করার লক্ষে ছাগল, মূরগী, মূরগী রাখার ঘড় ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
এছাড়া দু’জন ভিক্ষুককে দোকান ঘড় ও মালামাল প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাণীনগর উপজেলা প্রশসনের আয়োজনে এবং কালীগ্রাম ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এসব উপকরণ বিতরন করা হয় ।
কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) টুকটুক তালুকদার, রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান, কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, কালীগ্রাম ইউনিযনের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান রাণীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান, শিক্ষক ও সমাজের সচেতন লোকজন ও ভিক্ষুক মুনছুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে ২৫জন ভিক্ষুকের মধ্যে ২৩ জনকে তিনটি করে ছাগল, দশটি করে মূরগী,মূরগী রাখার একটি করে ঘড় এবং পরিচর্জা করার জন্য প্রত্যেকে এক হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া দু’জনকে একটি করে দোকান ঘড় ও মালামাল প্রদান করা হয় ।


