রাণীনগরে পুলিশের অভিযানে এক মাসে গ্রেফতার ৪২

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পুলিশের বিশেষ অভিযানে খুন, ডাকাতি, মাদক, পলাতক, সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত আসামীসহ ৪২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত এক মাসে বিভিন্ন মামলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান জানান, উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে খুন, ডাকাতি, মাদক, পলাতক, সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত আসামীসহ বিভিন্ন মামলার ৪২ জন আসামীকে গ্রেফতার করে আদালত প্রেরণ করা হয়েছে। গত এক মাসে এই সব আসামীদের গ্রেফতার করা হয়। এছাড়াও পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।