রাণীনগরে কালিগ্রাম ও একডালা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার কালিগ্রাম ও একডালা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে ইউনুছ আলী দুলালকে সভাপতি ও সুবাস চন্দ্র সরকার বাবলুকে সাধারণ সম্পাদক করে কালিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং শহিদুল ইসলাম ফটিককে সভাপতি ও সাহাজান আলীকে সাধারণ সম্পাদক করে একডালা ইউনিয়ন আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। শনিবার এ দু’টি সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুন, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার রায়, জেলা আওয়ামীলীগের সদস্য ও রাণীনগর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য আলহাজ্ব আব্দুর রহমান, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলু, সহ-সভাপতি ইসমাইল হোসেন, জিএম মাসুদ রানা জুয়েল, আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, সাংগঠনিক সম্পাদক ও কালিগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল, প্রচার সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, দপ্তর সম্পাদক আবু তালেব জলসা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, একডালা ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলামসহ আরো অনেকেই।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।