রাজৈরে মসজিদ ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ!

মোঃফরহাদ শেখঃ- মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের দক্ষিণ নুরপুর (নারায়নপুর) সরকারি জায়গায় মসজিদ নির্মান করায় প্রশাসন কর্তৃক মসজিদ ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার প্রতিবাদে গতকাল বুধবার বিকালে বিক্ষোভ করেছে এলাকাবাসী ।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, প্রত্যন্ত গ্রাম নুরপুর দক্ষিন পাড়ায় বসবাসরত গরীব মুসলিমের জামাতে নামাজ আদায় করার জন্য চাঁদা তুলে চার ,পাঁচ মাস পূর্বে খালের পােড় একটি মসজিদ নির্মান করে । গতকাল বুধবার দুপর ১২ টায় রাজৈর উপজেলার এ্যাসিল্যান্ড রোজি আক্তােরর নেতৃত্বে মসজিদ ভেঙ্গে দেয়া হয় । এর প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে ।

মসজিদের কমিটির সভাপতি আঃ আজিজ শেখ জানায়, কি কারনে প্রশাসন মসজিদটি  ভেঙ্গে দিল তা বুঝতে পারলাম না । আমরা আজ বুধবার যোহর ও আসরের নামাজ জামাতে পরতে পারিনি। আমাদের ছেলে মেয়ে মক্তবের পড়াও বন্ধ হয়ে গেল ।
মসজিদের মুসল্লী জানু মোল্লা জানায়, আমরা অনেক অনুরোধ করার পরও প্রশাসনের লোকজন মসজিদটি ভেঙ্গে খালে ফেলে দেয় ।

মসজিদের ইমাম ক্বারী সানাউল্লাহ ইমাম বলেন, এখানের গরীব মানুষ নামাজ আদায় করে। তাদের নিজস্ব জায়গায় মসজিদ তোলার মত কোন জায়গা না থাকায় খালের পাড়ে বাশ,কাঠ ও টিন দিয়ে মসজিদ টি নির্মান করে । আমি এখানে পাঁচ ওয়াক্ত নামাজ ও মক্তব পড়াই।

এ ব্যাপারে রাজৈর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রোজি আক্তরকে ফোন দিয়ে জানতে চাইলে তিনি এব্যাপারে পরে কথা বলবেন বলে ফোন কেটে রেখে দেন । উপজেলা নির্বাহী অফিসার মো মিজানুর রহমানকে ফোন দিল তিনি বলেন সরকারি জমিতে মসজিদ নির্মান করার কারনে মসজিদটি ভেঙ্গে ফেলা হয়েছে। আরও  বলেন তশিলদারে নোটিশ দেয়া সত্ত্বেও মসজিদ না সরানোর কারনে মসজিদ ভেঙ্গে ফেলা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।