নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার রাজনগর পোর্টিয়াস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুব্রত কুমার সোমের মেয়ে রাজনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর মেধাবী ছাত্রী জয়িতা সোম সুস্মিতা জাতীয় শিশু প্রতিযোগীতায় বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে দ্বিতীয় স্থান অধিকার করে।
এছাড়া সে উক্ত প্রতিযোগীতায় জেলা পর্যায়ে উচ্চাঙ্গ সংগীতে ১ম স্থার ও নজরুল সংগীতে ৩য় স্থান লাভ করে। সুস্মিতার এই কৃতিত্বে তার পরিবার, বিদ্যালয় ও নিজ গ্রাম সহ সকল শুভাকাংখীদের মাঝে আনন্দ বিরাজ করছে।
অনাগত জীবনে সুস্মিতা যেন জীবনের প্রতিটা পর্যায়ে এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারে সকলের কাছে এ আশির্বাদ কামনা করেন গর্বিত পিতা সুব্রত কুমার সোম।

