রপ্তানি বাড়াতে নতুন বাজারে প্রবেশের চেষ্টা চলছে -বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি বৃদ্ধি করতে নতুন বাজারে প্রবেশের চেষ্টা চলছে। আশা করি আগামী এক থেকে দেড় বছরের মধ্যে আমরা ব্রাজিল-রাশিয়ার মতো বড় রপ্তানি বাজারগুলোতে প্রবেশ করতে পারবো। বললেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মন্ত্রী আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেল কেন্দ্রে এক্সপোর্ট এক্সিবিশন আয়োজিত বাংলাদেশ সরকারের সাসটেইনেবল এন্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি (এসআরইডিএ) এর সহযোগিতায় আয়োজিত তিনদিনব্যাপী ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট অভ্ অ্যাপারেল ইন্ডাস্ট্রি : প্রোসপেক্ট এন্ড অবসটেকলস’ শীর্ষক আলোচনা সভা ও মেশিনারিজ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বানিজ্য মন্ত্রী বলেন, প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্যে প্রতিযোগিতা করেই টিকে থাকতে হবে। বাংলাদেশের তৈরিপোশাক শিল্প রাতারাতি বর্তমান অবস্থায় আসেনি। খুবই স্বল্প পরিসরে তৈরিপোশাক শিল্প যাত্রা শুরু করেছিল। অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করে বাংলাদেশের তৈরিপোশাক শিল্প আজ বিশে^র মধ্যে দ্বিতীয় বৃহত্তম। আজ দেশের রপ্তানির প্রায় ৮৪ ভাগ আসে তৈরিপোশাক খাত থেকে।

টিপু মুনশি বলেন, শিল্প প্রতিষ্ঠানে সৌর প্যানেলের ব্যবহার বাড়াতে হবে। বিশ^মানের সৌর প্যানেল এখন বাংলাদেশে তৈরি হচ্ছে এবং বিদেশে রপ্তানি হচ্ছে। এছাড়া রিসাইকেলিং করে পানির ব্যবহার অনেক কমানো সম্ভব। এতে করে পণ্যের উৎপাদন খরচ অনেক কমে আসবে।

এসআরইডিএ’এর সদস্য সিদ্দিক জোবায়ের এর সঞ্চালনায় এবং বিদুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন সাসটেইনেবল এন্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি (এসআরইডিএ) এর চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সাবেক প্রেসিডেন্ট এবং অনআস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিউল ইসলাম মহিউদ্দিন, ইনোওয়েল ইঞ্জিনিয়ারিং ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা ফার্নো সুসাই, বিকেএমই’র সাবেক প্রেসিডেন্ট এবং প্লামি ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল হক, বাংলাদেশ ইউনিভার্সিটি অভ্ টেক্সটাইলসের প্রফেসর ড. মোঃ জুলহাস উদ্দিন এবং অ্যাপলস গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিরেন্দ্র গয়াল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।